হাওজা নিউজ এজেন্সি: শনিবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কলিবাফ বলেন, দেশে শুরু হওয়া কিছু শান্তিপূর্ণ প্রতিবাদকে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের সংশ্লিষ্ট অপারেটিভরা পরিকল্পিতভাবে দাঙ্গায় রূপ দেয়। তিনি এসব ঘটনাকে আইএসআইএল-এর সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করে একে “সন্ত্রাসী যুদ্ধ” হিসেবে অভিহিত করেন।
তিনি আরও বলেন, এই সন্ত্রাসীরা ছিল ধর্মবিরোধী ও নিষ্ঠুর একদল চরমপন্থী, যারা সমন্বিতভাবে দেশের বিভিন্ন শহরে সহিংস তাণ্ডব চালায়। তবে বাসিজ, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং আইনশৃঙ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ইরানের নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় এবং ৪৮ ঘণ্টারও কম সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের পরাজিত করে।
কলিবাফ জাতীয় গার্ড দিবসের বার্ষিকীর কথাও উল্লেখ করেন, যা ইমাম হুসাইনের (আ.) জন্মবার্ষিকীতে পালিত হয়।
তিনি বলেন, “আইআরজিসি শুধু দেশের নিরাপত্তা রক্ষা করে না; এটি ইরানের জাতীয় ও ধর্মীয় পরিচয়, স্বাধীনতা এবং মর্যাদারও অভিভাবক।”
তিনি প্রয়াত ইমাম খোমেনির কথা স্মরণ করে বলেন,
“আইআরজিসি না থাকলে দেশটির অস্তিত্বই থাকত না।”
আপনার কমেন্ট